মুফতী জসিম উদদীন সিদ্দিকী সোনারগাঁও প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার জামপুর ইউনিয়নের তালতলা লালপুরী সড়কের কবরস্থানের কাছে পূর্ব শত্রুতার জের ধরে একজন পথচারীকে এলোপাথাড়ি কুপিয়ে
এক লাখ পঁচিশ হাজার টাকা ছিনতাই করা হয়েছে
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায় যে ইমান আলী( ৪০) নামের এক ব্যবসায়ী লালপরী তালতলা মাঝামাঝি কবরস্থানের কাছে আসলে ঈমান আলী নামক ওই পথচারীর উপরে হঠাৎ আক্রমণ করে তাকে গুরুতর আহত করে এবং তার সাথে থাকা এক লাখ পঁচিশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় কতক্ষণ পরে এলাকাবাসীর কাছে খবর পৌঁছলে তার আত্মীয়-স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা সরকারি হাসপাতালে প্রেরণ করে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ছিনতাই আক্রান্ত ব্যক্তি জনাব ইমান আলী
তার ছোট ভাই জসিম উদ্দিন ফরহাদ জানান ইমান আলীর সাথে ওই এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল সে চাদা দিতে অস্বীকার করায় তার ওপরে এরকমের আতঙ্কিত হামলা করে তাকে জখম করে, এলাকাবাসী এর সুস্থ তদন্ত এবং বিচার চায় :
শেষ খবর পাওয়া পর্যন্ত
তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে