মুন্সীগঞ্জে দুই নদী থেকে নারী ও পুরুষের ম র দে হ উদ্ধার

Date: 2025-12-06
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জের গজারিয়ায় একই দিনে দুই নদী থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেঘনা ও কাজলী নদীর দুই প্রান্ত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় সিটি গ্রুপের কাছে মেঘনা নদীর তীরে স্থানীয় জেলেরা নদীতে আটকে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। এরপর ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নারীর আনুমানিক বয়স ৩৫ বছর হতে পারে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, স্রোতের টানে লাশটি ভেসে এসে তীরে আটকে ছিল।

এর প্রায় দেড় ঘণ্টা পরে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী এলাকার কাজলী নদীতে আরেকটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। নদীর পাড়ে আটকে থাকা মরদেহটি একজন পুরুষের বলে নিশ্চিত করে নৌ-পুলিশ। তার বয়স আনুমানিক ৩৬ বছর। মরদেহ দুটির খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা ও নৌ-পুলিশের আলাদা দুটি দল।।

Leave Your Comments