গণঅভ্যুত্থান ,শহীদ_১১৪_জন ,মরদেহ_তোলা ,পরিচয়_শনাক্ত ,বাংলাদেশ ,ন্যায়বিচার ,তদন্ত ,গুরুত্বপূর্ণ_সংবাদ ,BreakingNews ,NewsUpdate

Date: 2025-12-07
news-banner

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ তোলা হবে আজ (রোববার)।


রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহগুলো তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। শনিবার (৬ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।


তিনি বলেন, রোববার সকাল থেকে সেখানে কাজ শুরু করবে সিআইডি। মরদেহগুলো তোলার পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ শহীদদের মরদেহ তোলার আগে রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এ নিয়ে ব্রিফিং করবেন। সেখানে উপস্থিত থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্ট।


জানা গেছে, যে জায়গায় শহীদদের দাফন করা হয়েছে, সেই জায়গা সিটি করপোরেশনের বিশেষ উদ্যোগে মার্বেল পাথর, টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে অজ্ঞাতনামা শহীদদের মরদেহ উদ্ধারে কবরস্থান এলাকায় তাঁবু স্থাপন করা হয়েছে।


গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম। 

Leave Your Comments