'বাবরি মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে পাল্টা কর্মসূচি সনাতনী সংগঠনগুলোর

Date: 2025-12-07
news-banner

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নবনির্মিত ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপনের ২৪ ঘণ্টার মধ্যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হলো পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহাসমারোহ। সনাতনী সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে এই বিশাল ধর্মীয় কর্মসূচিতে অংশ নিতে ভক্তদের ঢল নামে।

হাওড়া ও শিয়ালদহ রেলস্টেশন চত্বরে ভক্তদের জন্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভক্তরা রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ফেরিঘাটে পৌঁছে গঙ্গা পেরিয়ে ব্রিগেড মাঠে সমবেত হন। আয়োজকদের দাবি, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের অন্যান্য অঙ্গরাজ্য ও প্রতিবেশী দেশ নেপাল এবং বাংলাদেশ থেকেও বহু সাধু–সন্ত ও ভক্ত অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন।

পুলিশ প্রশাসন সুষ্ঠু চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে। ভক্তরা জানান, ধর্মীয় মহাযজ্ঞের মাধ্যমে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা এবং ধর্মীয় ঐক্যের বার্তা ছড়ানোই তাদের উদ্দেশ্য।

এদিকে, রাম মন্দিরের অরুণ কারণে বেসরকারি অর্থায়নে ফের একটি রাম মন্দির নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ ও ভোটের প্রভাবকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave Your Comments