মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ফক্স বিজনেসের এক সঞ্চালিকা দাবি করেছেন, রিপাবলিকান দলে যোগ দিলেই নারীরা ‘আরও আকর্ষণীয়’ হয়ে ওঠেন। তার কথায়, 'সব রিপাবলিকান নারীই হট'।
ফক্স নিউজের অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান অভিনেত্রী সিডনি সুইনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নিয়ে আলোচনার সময় সঞ্চালিকা ক্যাটরিনা ক্যাম্পিনস বলেন, 'সিডনি যত রিপাবলিকান হচ্ছে, ততই সুন্দরী হচ্ছে। ওরা এজন্যই এত হিংসা করছে।'
ক্যাম্পিনস আরও বলেন, 'আমার উপদেশ হলো—রিপাবলিকান হলে সবাই আরও ‘হট’ হয়ে যায়। সব রিপাবলিকান নারীই হট, বলুন তো ভুল কি বলেছি আমি?'
অনুষ্ঠানে আরেক সঞ্চালক জেসি ওয়াটারস হাসতে হাসতে জবাব দেন, 'ঠিকই বলেছেন। রিপাবলিকান হিসেবে নিবন্ধন করলেই মানুষ আরও সুন্দর হয়ে যায়।'
তবে, ক্যাটরিনা ক্যাম্পিনসের এ ধরনের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে। অনেকে একে নারীদের রাজনৈতিক পরিচয়কে ‘আপত্তিজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন।