২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ— জানালেন ব্রিটিশ হাইকমিশনার

Date: 2025-12-08
news-banner

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।


রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


সারাহ কুক বলেন, ২০২৯ সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে। 

যা বাংলাদেশের রপ্তানি খাতের বৈচিত্র্য, স্থিতিশীলতা ও প্রতিযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে আগ্রহী। দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কুক।

Leave Your Comments