যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা কুইন্টায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আয়রনম্যান ৭০.৩ লা কুইন্টা, ইউএসএ প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের অ্যাথলেট মো. আল আমিন মিয়া।
সাঁতার, সাইক্লিং এবং দৌড়—এই তিন ধাপে মোট ৭০.৩ মাইল পথ অতিক্রম করে আল আমিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা সুদৃঢ়ভাবে তুলে ধরেন।
প্রতিযোগিতা শেষে আল আমিন বলেন,
“এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন। কঠোর প্রস্তুতি, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তা ছাড়া এ রেস শেষ করা সম্ভব ছিল না। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে আমি গর্বিত।”
তিনি এই যাত্রায় যারা পাশে ছিলেন, স্পনসর ও সকল সহযোগীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।