বিশ্ববাজারের প্রভাবে দেশে কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর আজ থেকে

Date: 2025-12-08
news-banner

বিশ্ববাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারে মূল্যে পতনের কারণে দেশে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এক ভরি স্বর্ণে ১ হাজার ৫০ টাকা মূল্য কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়।


আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।


বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। এ কারণে বৈশ্বিক ও স্থানীয় বাজার পর্যালোচনা করে স্বর্ণের নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।


নতুন স্বর্ণের মূল্য তালিকা (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):


  • ২২ ক্যারেট স্বর্ণ: ২,১১,০৯৫ টাকা

  • ২১ ক্যারেট স্বর্ণ: ২,০১,৪৯৬ টাকা

  • ১৮ ক্যারেট স্বর্ণ: ১,৭২,৭০৯ টাকা

  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪৩,৬৮৯ টাকা


বাজুস জানায়, দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন, কারুকাজ ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।


বাজুসের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন, ডলার বাজারে স্থিতিশীলতা এবং আমদানি ব্যয়ের সামগ্রিক পরিবর্তনের কারণে স্বর্ণের দামে প্রভাব পড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে আরও মূল্য সমন্বয় করা হতে পারে।


নতুন দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বাজুস।

Leave Your Comments