৬ দিনে প্রবাসীরা পাঠালেন ৭ হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স

Date: 2025-12-08
news-banner

চলতি ডিসেম্বর মাসের প্রথম ৬ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার ৭১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।


রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের ১ থেকে ৬ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে নিম্নরূপ—


ব্যাংকভিত্তিক রেমিট্যান্স প্রবাহ:


  • বেসরকারি ব্যাংকসমূহ: ৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার

  • রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহ: ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার

  • বিশেষায়িত ব্যাংক: ৮ কোটি ১৭ লাখ ডলার

  • বিদেশি ব্যাংকের শাখা: ১৭ লাখ ৯০ হাজার ডলার


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। এর আগে গত নভেম্বরেই দেশে আসে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। যা প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহ নির্দেশ করে।


বাংলাদেশ ব্যাংক বলছে, প্রণোদনা বাড়ানো, ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বৃদ্ধি এবং হুন্ডি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপই রেমিট্যান্স বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।

Leave Your Comments