দ্বিতীয় দিনের মতো চলছে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি

Date: 2025-12-08
news-banner

মহান বিজয়ের মাস ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হয়েছে বিএনপির ঘোষিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সাত দিনব্যাপী কর্মসূচি। আজ সোমবার (৮ ডিসেম্বর) কর্মসূচির দ্বিতীয় দিন উদযাপিত হচ্ছে।


দিনের কর্মসূচি শুরু হয়েছে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। এতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী


বিএনপি জানায়, এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে। মতামতের আলোকে প্রণয়ন করা হবে দলের নির্বাচনী ইশতেহার


কর্মসূচির দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান


এর আগে, গতকাল প্রথম দিন উদ্বোধন করা হয় সাত দিনব্যাপী এই কর্মসূচি। আগামী ১৩ ডিসেম্বর শেষ হবে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’।

Leave Your Comments