চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত আব্দুল্লাহ

Date: 2025-12-08
news-banner

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,
“আজকের চাঁদাবাজ, আগামী দিনের টেন্ডারবাজ। চাঁদাবাজরা কিছুদিন পর মানুষের ঘরের ইট খুলে নিয়ে যাবে। তাই চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। প্রয়োজনে ৩০০ ভোট পাব, কিন্তু চাঁদাবাজদের কাছে মাথা নত করব না।”

রোববার (৭ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকুট বাজারে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন,
“রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষগুলো আমার বাবার বন্ধু। এবার তারাই হবে আমার নির্বাচনের এজেন্ট—কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়িয়েছে। মা-বাবার এ ভোট তাদের সন্তানের পক্ষেই হোক।”

তিনি আরও বলেন,
“আমার মায়েরা-বোনেরা রোজা রেখে ভোট দিতে আসবে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইবোনরা আমার জন্য কাজ করবে। প্রবাসে থাকা ভাইয়েরা ফোনে পরিবারকে ভোট দিতে বলেছেন।”

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন,
“এখন যদি কেউ মনে করে লাঠি দিয়ে দেশ চালাবে—তাহলে ভুল করবে। শেখ হাসিনার কথা মনে আছে তো? ‘ছুপা নেতাগিরি’ এখন আর বাংলাদেশে চলবে না। আমরা ঐক্যবদ্ধ থাকব। কারণ আমরা যারা নেতা বানাই, তারা কখনো আমাদের মানুষই মনে করে না। বিশেষ ব্যবস্থা, বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকলের নেতাদের আমরা সাধারণ মানুষের নেতা হিসেবে মানতে পারি না।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মো. মুজিবুর রহমান, ওসমান গনি মোল্লা, এবং শামীম কাওসার

Leave Your Comments