গোলাম রব্বানী,
হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড হরিপুর সদস্য পদে উপজেলার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা ভাইস চেয়ারম্যান এর বড় ভাই মোঃ আনিসুজ্জামান শান্ত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হরিপুর উপজেলায় আনিসুজ্জামান শান্ত (টিউবওয়েল) ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: হবিবর রহমান (তালা) পেয়েছেন ১৮ ভোট।
সংরক্ষিত—২ (পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর) আসনে মোছাঃ সাবিনা ইয়াসমিন রিপা (ফুটবল) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি সেতারা হক (টেবিলঘড়ি) পেয়েছেন ১৩৮ ভোট পেয়েছেন।
সোমবার ভোট শেষে দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ আনিসুজ্জামান শান্তকে সদস্য পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
এর আগে সকাল ৯ ঘটিকা থেকে ভোট গ্রহন শুরু হয়ে উৎসব মুখোর ও শান্তি শৃংখলা পরিবেশে দুপুর ২ টা পযন্ত চলে ভোট গ্রহণ।