বন্দরে ৪ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী মজিবুর রহমান গ্রেপ্তার

Date: 2025-12-08
news-banner

নারায়ণগঞ্জের বন্দরে জিআর মামলার ৪ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মজিবুর রহমান (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মজিবুর রহমান বন্দর উপজেলার মিনারবাড়ী এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে


রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে উল্লেখিত ওয়ারেন্টে। এর আগে গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে বন্দর থানার মিনারবাড়ী এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


বন্দর থানার এএসআই হাবিব ও তার নেতৃত্বে থাকা সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এই অভিযান ওয়ারেন্ট তামিলের মাধ্যমে সম্পন্ন হয়। অভিযান শেষে মজিবুরকে নিরাপদভাবে ধরা হয় এবং দ্রুত আদালতে পাঠানো হয়।


পুলিশের বক্তব্য অনুযায়ী, মজিবুর রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং স্থানীয়ভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ছিলেন। তার গ্রেপ্তারের ফলে এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

Leave Your Comments