নারায়ণগঞ্জ জেলার সাত থানায় নতুন অফিসার ইনচার্জবৃন্দের যোগদান

Date: 2025-12-09
news-banner

ফরহাদ হোসেন মুরাদ:


নারায়ণগঞ্জ জেলার সাত থানায় একযোগে সাতজন পুলিশ পরিদর্শক (নিঃ) নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। যোগদানের পর নবাগত অফিসার ইনচার্জবৃন্দ পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে পুলিশ সুপার নবাগত ওসিদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “নির্বাচনের সময় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে।”


তিনি আরও নির্দেশনা দেন যে, জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং থানায় জিডি বা মামলা করতে আসা যেকোনো ভুক্তভোগীকে হয়রানি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।


নবাগত অফিসার ইনচার্জবৃন্দ হলেন—


১) জনাব মোহাম্মদ আব্দুল হালিম — ওসি, সদর মডেল থানা
২) জনাব মোঃ আব্দুল মান্নান — ওসি, ফতুল্লা মডেল থানা
৩) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম — ওসি, সিদ্ধিরগঞ্জ থানা
৪) জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন — ওসি, বন্দর থানা
৫) জনাব মোঃ মহিববুল্লাহ — ওসি, সোনারগাঁও থানা
৬) জনাব মোঃ আলাউদ্দিন — ওসি, আড়াইহাজার থানা
৭) জনাব মোঃ সবজেল হোসেন — ওসি, রূপগঞ্জ থানা


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।

Leave Your Comments