বরিশালে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ: ‘গণতন্ত্র রোধে পরিকল্পিত হামলা’

Date: 2025-12-09
news-banner


মীরগঞ্জে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শারীরিকভাবে হামলা ও হেনস্তার প্রতিবাদে আজ বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সংবাদ সম্মেলন করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি অভিযোগ করেন, গতকাল ৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বরিশালের মীরগঞ্জ এলাকায় চাঁদাবাজি ও সেতু নির্মাণ প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি-সম্পৃক্ত সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে।


সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “এই হামলা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। এটি গণতন্ত্রের কণ্ঠরোধের একটি ঘৃণ্য প্রচেষ্টা। হামলা শুধু আমার ওপর নয়—এটি এবি পার্টির প্রতিটি নেতা–কর্মীর ওপর আঘাত, ন্যায়বিচার ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থানের ওপর হামলা।”


তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “যে কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে লুকানো সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় আনুন। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমাদের আস্থা আছে, তবে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনমুখী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”


দেশবাসী ও বরিশালবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, “হামলায় আমরা ভীত নই, দমে যাবো না। ন্যায়বিচার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই আরও শক্তভাবে চালিয়ে যাবো। এবি পার্টির প্রতিটি কর্মী শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করবে না।”


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, সদস্য নাজমুল হাসান, কেন্দ্রীয় ছাত্র পক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স আল আমিন, কেন্দ্রীয় যুব পার্টির ঢাকা দক্ষিণের আহ্বায়ক মো. মাসুদুর রহমানসহ হায়দার ভূইয়া, জিহাদ, ছাত্র নেতা আইয়ুব নবী, সিফাত, মিজানুর প্রমুখ।


সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আপনারা সত্য তুলে ধরলে জনগণ সত্য জানতে পারে, গণতন্ত্র আরও শক্তিশালী হয়।”


সংবাদ প্রেরক 

আজাদুল ইসলাম আজাদ 

সহকারী প্রচার সম্পাদক, এবি পার্টি।

মোবাইল - ০১৭১৬৪৩৭২৪১

Leave Your Comments