মাগুরা জেলা পরিষদ নির্বাচনে মুন্সী আবু হানিফ এর জয়লাভ
Date: 2022-10-17
মেহেদী হাসান ইমরান, (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরা জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতিক নিয়ে ১ ভোট বেশি পেয়ে জয়লাভ করলেন উপজেলা আওয়ামী লীগের দলীয় সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ। যার প্রাপ্ত ভোট ছিল ৪৭। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাব্বির হোসেন হাতি প্রতিক নিয়ে ৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সোমবার দুপুর ৩ টায় এক বেসরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শালিখা উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান। এর আগে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান করে নতুন অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন ভোটাররা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ইভিএমের মাধ্যমে এই প্রথম শালিখায় ভোট গ্রহন সম্পন্ন হয়েছে যা সম্পূর্ণ অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে বলে জানান তিনি।