অবুঝ শিশু দিয়ে ভিক্ষ্যার নামে ব্যবসা, প্রশাসনের নীরবতা অভিযোগ

Date: 2025-12-09
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


নারায়ণগঞ্জের ১নং বন্দর খেয়াঘাটে শিশুদের দিয়ে ভিক্ষার নামে অবৈধ ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোদ্র, শীত ও বৃষ্টির মধ্যে এই ছোট্ট শিশুদের কাজে লাগিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করা হচ্ছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের হয়তো মেডিসিন সেবন করিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় এবং অচেতন অবস্থায় ভিক্ষা করানো হয়। প্রতিদিন ৭–৮ জন শিশু প্রায় সময় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে, ব্যবসায়ীরা মানুষের সহানুভূতি ও ইমোশনকে ব্যবহার করে এই অপরাধ চালাচ্ছে।


স্থানীয়দের মতে, এটি একটি মারাত্মক অপরাধ হলেও প্রশাসন বা স্থানীয় দায়িত্বশীলরা এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অনেকেই প্রশ্ন তুলছেন, প্রকাশ্যেই এ ধরনের অপরাধ চালানোর সুযোগ কারা দিচ্ছে এবং কখনই বন্ধ হবে কি না।


সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা সরকারের ও সমাজের একান্ত দায়িত্ব। এ ধরনের কর্মকাণ্ড দমন করা না হলে শিশুদের উপর বঞ্চনা ও শोषণ অব্যাহত থাকবে।

Leave Your Comments