সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬৫ বোতল কোরেক্সসহ মোঃ ইব্রাহিম খলিল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা, নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মিনাজ উদ্দীন ও সঙ্গীয় অফিসার ও ফোর্স। অভিযান ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, বিকেল ৪:৩০ ঘটিকায় কলারোয়া থানাধীন কাদপুর সাকিনস্থ এলাকায় ইব্রাহিমের বসত ঘরের সামনের উঠান থেকে পরিচালিত হয়।
ধৃত মোঃ ইব্রাহিম খলিলের পিতা মোঃ ইয়ার আলী মোল্লা, মাতা মোসাঃ আছমা খাতুন। অভিযানে উদ্ধারকৃত কোরেক্স মাদকদ্রব্যের মোট সংখ্যা ২৬৫ বোতল। পরে কলারোয়া থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অভিযানের সফল বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে।