নারায়ণগঞ্জ চাষাঢ়ার সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে বাসি খাবারের অভিযোগে জরিমানা ১ লাখ টাকা

Date: 2025-12-09
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অবস্থিত সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বাসি গ্রিল, চিকেন চাপ, শিক কাবাবসহ অন্যান্য খাদ্য পণ্য পাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা জরিমানা করেছে।


অভিযানটি ০৮ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক। অভিযানকালে রেস্টুরেন্টের তৃতীয় তলার ফ্রিজে পূর্বে রান্না করা ও সংরক্ষিত খাবার পাওয়া যায়। আইন অনুযায়ী, এমন খাবার ভোক্তাকে পরিবেশন করা দণ্ডনীয় অপরাধ।


জনস্বার্থে নেওয়া এই পদক্ষেপে ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।


অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উপপরিদর্শক কালাম এর নেতৃত্বে একটি চৌকস টিম, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভোক্তাদের সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave Your Comments