বাজুসের নতুন তালিকা প্রকাশ: ২২ ক্যারেট স্বর্ণ ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা

Date: 2025-12-10
news-banner

দেশের বাজারে বুধবার (১০ ডিসেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা


এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণের ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক মূল্য সমন্বয় করা হয়েছে।


নতুন স্বর্ণের দাম (ভরি ১১.664 গ্রাম):


  • ২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা

  • ২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা


বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ১ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের ভরি মূল্য নির্ধারণ করা হয় ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা, যা ২ ডিসেম্বর থেকে কার্যকর ছিল।


রুপার দাম অপরিবর্তিত:


দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

  • ২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা

  • ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা

  • ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা

  • সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা

Leave Your Comments