তাছলিমা তমাঃ
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী নিয়োগ সংক্রান্ত রিট পিটিশনের শুনানি শেষে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন—শুভাশীষ ব/ড়ু/য়ার দায়িত্ব গ্রহণে কোনো বাধা নেই।
কিন্তু আদালতের এ নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না। রায় থাকা সত্ত্বেও শুভাশীষ বড়–ুয়াকে দায়িত্ব গ্রহণ করতে দেওয়া হয়নি। সংস্থার ভেতর-বাইরে নানা মহলে জাকারিয়ার তদবির চালিয়ে পদে বহাল থাকার চেষ্টা করছেন—এমন অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, সিনিয়রিটির নিয়ম অমান্য করে একজন জুনিয়র কর্মকর্তাকে প্রধান প্রকৌশলী নিয়োগ দেওয়ায় শুভাশীষ ব/ড়ু/য়া ড়ু্য়ারিট করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তাঁর পক্ষে রায় দেয়। তবুও রায় বাস্তবায়নে সময়ক্ষেপণ করায় কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
বেবিচকের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, “আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও জাকারিয়ার তদবিরের কারণেই দায়িত্ব হস্তান্তর আটকে আছে। বিষয়টি ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে।”
এ পরিস্থিতিতে বেবিচকের অভ্যন্তরে অস্বচ্ছতা, প্রভাব খাটানো এবং প্রক্রিয়াগত অনিয়ম নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।