কিশোরগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে ভৈরবে দুই প্রার্থীর সমান ভোট
Date: 2022-10-17
মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মো: জাকির হোসেন কাজল তালা মার্কায় ৫১ ভোট পেয়েছেন । কাইসার আহমেদ ভূইয়া ঘুরি মার্কায় ৫১ ভোট পেয়েছেন সদস্য পদে ২ জন সমান ভোট পেয়েছেন।
মির্জা সুলাইমান পেয়েছেন চার ভোট এবং নাজির মিয়া পেয়েছেন এক ভোট।এছাড়া সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে তিন উপজেলা ভৈরব-কুলিয়ারচর-কটিয়াদি) মিলে ১৬৩ ভোট পেয়ে আসমা আহমেদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট সানজিদা বেগম পেয়েছেন ১২৭ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা পরিষদের ভৈরব উপজেলায় নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী আমেজে ভরপুর ছিল ছিল জয় পরাজয়ের লড়াইয়ে কে কত টা এগিয়ে থাকতে পারে ভোটারদের মনে ও ছিল ভোট দেয়ার আনন্দ ছিল সুষ্ঠু ভাবে ভোট দিতে পেরে ভোটাররা অনেক খুশি নিরেপেক্ষ নির্বাচন সবাই আশা জাতীয় নির্বাচন এমন হলে মানুষ আনন্দে ভোট দিতে আসবে বলে আশা করেন ভোটাররা
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শামীম আহমেদ জানান, ভৈরব উপজেলায় দুই সদস্য প্রার্থীর ভোট সমান হওয়ায় নির্বাচনের বিধিমালা অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টায় ডিসি কার্যালয়ে দুজনের মার্কা দিয়ে লটারি অনুষ্ঠিত হবে। লটারিতে যার নাম উঠবে তিনিই হবেন বিজয়ী সদস্য।