সিরাজগঞ্জ প্রতিনিধি:লোকমান হোসেন মিলন
সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে মনোনয়ন রিভিউয়ের প্রতিবাদে শনিবার রায়গঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. আব্দুল বাতেন লিখিত বক্তব্যে জানান, মনোনীত প্রার্থীকে জয়ী করতে এবং মনোনয়ন রিভিউয়ের নামে বিভ্রান্তি রুখতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
তিনি স্থানীয় নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধ থেকে ত্যাগী নেতাদের পক্ষে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শামসুল হক খান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার সহ বিএনপি'র সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
বাতেনের বক্তব্যে এক বার্তা স্পষ্ট—দলীয় ঐক্য বজায় রেখে মনোনয়ন রিভিউয়ের চক্রান্ত প্রতিহত করা হবে এবং ত্যাগী নেতা ভিপি আয়নুল হকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে আমাদের