নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার রগকাটা আকাশ পিতাঃ-মৃত-আব্দুল খালেক ,পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার ভাড়াটিয়া ও গ্রামের বাড়ি জামালপুর হলেও৷ এই রগকাটা আকাশ নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত।
রাতের বেলায় ভ্রাম্যমান ছিনতাইকারী হিসেবে পরিচিত এবং আকাশের বাবা মৃত আঃ খালেক ছিল নারায়ণগঞ্জের চাঁনমারি বস্তির চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডিলার। বর্তমানে এই রগ কাটা আকাশের একাধিক মাদক স্পট রয়েছে এবং দৈনিক বেতনের ৫০থেকে ৬০জন মাদক বিক্রেতা কর্মচারী আছে তার।
এদের অত্যাচারে এলাকাবাসী এবং বিভিন্ন এলাকার লোকজন অতিষ্ঠ ও সাধারণ জনগণ ও স্থানীয় বাড়িওয়ালারা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসন সবকিছু জেনেও নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ রয়েছে।
একটি রাজনৈতিক দলের বিশেষ নেতার আশ্রয়ে পূর্ব ইসদাইর,জেলা পরিষদ সংলগ্ন,সস্তাপুর,কায়েমপুর,নতুন কোর্ট,চাঁনমারী এলাকায় আকাশের নেতৃত্বে ইয়াবা সহ মাদক ব্যবসা চললেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে নীরব দর্শকের ভূমিকায়।
সচেতন এলাকাবাসীর দাবী আকাশ ওরফে রগকাটা এবং মাদক বিক্রেতা আকাশ কে আটক করলে তার সহযোগীদের সহজে গ্রেফতার করতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী।