মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার মধ্যে নভেম্বর/২০২৫ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বোদা থানা। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতারসহ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে থানাটি জেলার সর্বোচ্চ সাফল্য অর্জন করে। বৃহস্পতিবার পঞ্চগড় জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার রবিউল ইসলামের হাত থেকে শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কার গ্রহণ করেন ওসি সেলিম মালিক।
সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়া প্রসঙ্গে ওসি সেলিম মালিক বলেন—
“আমি সহ বোদা থানার সকল পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছি। আমাদের কাজের স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দের। এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহিত করবে দায়িত্ব পালনে। পাশাপাশি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
উল্লেখ্য, ওসি সেলিম মালিক পূর্বে রৌমারী থানা, কুড়িগ্রামে ইন্সপেক্টর (নিরস্ত্র) ও অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে নভেম্বর ২০২৫ মাসে ওই থানা কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছিল। অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাঁর নেতৃত্ব সফল হিসেবে বিবেচিত হয়।