চাঁদপুর -২ আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ

Date: 2025-12-12
news-banner

শামীম আহমেদ জয়,  মতলব  চাঁদপুর। 


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (চাঁদপুর মতলব উত্তর দক্ষিণ  ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী   মতলব উত্তর উপজেলা  নাউরি গ্রামের কৃতি সন্তান  মো মোশারফ হোসেন   নিজ নির্বাচনী এলাকায়  গণসংযোগ করেছেন ।   ১১  ডিসেম্বর  বৃহস্পতিবার   তিনি দলীয় নেতাকর্মীদে নিয়ে দিনভর  মতলব উত্তর উপজেলার  বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। 


 সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নিজ এলাকা  নাউরি , পাচানি চৌরাস্তা,ছেংগারচর পৌরসভা, উপজেলা চত্বর  গনিয়ার  পার,  গজরা বাজার  সহ উপজেলার   গুরুত্বপূর্ণ জায়গায়  ও  সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে রিকশা প্রতীকের লিফটে তুলে দেন।  নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আলেম-ওলামা ও সুধীসমাজের অনেককে অংশ নিতে দেখা যায়।


বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত চাঁদপুর-২  আসনে রিকশা প্রতীকের প্রার্থী মোঃ মোশারফ হোসেন  বলেন, উন্নয়ন, ন্যায়নীতি এবং আদর্শ রাষ্ট্র গঠনে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। ইসলামী মূল্যবোধ এবং একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। যেখানে সকল ধর্মের, বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ এবং সকল নাগরিক অধিকার পাবে। তিনি আরো বলেন্ সন্ত্রাস, দুর্নীতি, মাদক মুক্ত সুন্দর চাঁদপুর - ২ মতলব উত্তর দক্ষিণ বিনির্মাণে রিকশা প্রতীক ভোট কামনা করেন।

  গণসংযোগ কালে  মতলব  উত্তর উপজেলা প্রশাসন  ও মতলব উত্তর থানা পুলিশের সাথে  সৌজন্য সাক্ষাৎ করেন  খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী  মোঃ মোশারফ হোসেন। 

এ সময়ে উপস্থিত ছিলেন  বাংলাদেশ খেলাফত মজলিসের  মতলব দক্ষিণ থানার  সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ

 মতলব উত্তর  বাংলাদেশ খেলাফত মজলিসের  সভাপতি মাওলানা শফিউদ্দিন, সাধারণ সম্পাদক   মোঃ শাহাদাত হোসেন, 

সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, 

 সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমানাতুল্লাহ,  বাংলাদেশ খেলাফত   ছাত্র মজলিস  যুব মজলিস সহ অঙ্গ  সহযোগী   সংগঠনের নেতৃবৃন্দ। 

Leave Your Comments