ওসমান হাদী হত্যাচেষ্টার ঘটনায় জড়িত আসামী গ্রেফতার ও মানবপাচার চক্র শনাক্ত

Date: 2025-12-14
news-banner


তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-

ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় হালুয়াঘাট থানা এলাকা, ধোবাউড়া থানা এলাকা এবং শেরপুর জেলার নালিতাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্র জানান,  ১৩ ডিসেম্বর  রাত অনুমান ১১:০০ ঘটিকায় রমনার পুলিশের ডিসি  তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত অভিযানটি ওসমান হাদী, আহ্বায়ক “ইনকিলাব”-কে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত আসামী ফয়সাল করীম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল (৩৬) এবং তার সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হালুয়াঘাট থানা এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত ফিলিপ স্নাল ও সঞ্জয় চিসিমকে সনাক্ত করা হয়। এ সময় সঞ্জয় চিসিমসহ আরও চারজনকে আটক করা হয়। তবে ফিলিপ স্নালকে গ্রেফতারের জন্য নালিতাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হলেও তাকে ধরা যায়নি।
আটক সঞ্জয় চিসিমকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার দিন দিবাগত রাত অনুমান ০১:৩০-০২:০০ ঘটিকার মধ্যে সে দুইজন বাংলাদেশী নাগরিককে ভারতে পাচারে সহযোগিতা করেছে। তিনি জানান, পাচারকৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য ফিলিপ স্নাল ও তার সহযোগীদের নিকট রয়েছে।
পরবর্তীতে  রমনার ডিসির  নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয় চিসিম (২৫), পিতা- ক্লেমেন রিছিল, সাং- ভুটিয়াপাড়া এবং সিবিরন দিও (৩৬), পিতা- চার্লস রিছিল, সাং- বিরইডাকুনী, উভয় থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ঢাকায় নেওয়া হয়েছে।
ডিসি  নির্দেশক্রমে ফিলিপ স্নালের স্ত্রী, শ্বশুর এবং স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে নালিতাবাড়ী থানা পুলিশের নিকট বুঝিয়ে দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া এলাকায় চেকপোস্ট ও অন্যান্য অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় প্রশাসন দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার ও মানবপাচারকারীদের চিহ্নিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে

Leave Your Comments