বুলবুল আহমেদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি।
নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ ।
জানা গেছে, বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৫৩৪ ভোট। আর বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেয়েছেন ৩১৮ ভোট। মোট ৮৫৮ জন ভোটারের মধ্যে ৮৫২জন ভোটাধিকার প্রয়োগ করে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
এছাড়া সাধারণ সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন নীলফামারী সদরে দেওয়ান আহম্মেদ বিপ্লব(হাতি) ডিমলায় মোঃ ফেরদৌস পারভেজ(টিউবওয়েল), ডোমারে মনজুর আহম্মেদ ডন (অটো রিক্সা) জলঢাকায় মোশারফ হোসেন (উটপাখি) সৈয়দপুরে মিজানুর রহমান লিটন এবং কিশোরগঞ্জে ফাতেমা বেগম (তালা ) প্রতিকে