আগামীকাল মঙ্গলবার, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত প্যারাজাম্প অনুষ্ঠানের কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হওয়ায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারাজাম্প চলাকালে আকাশপথে নামা প্যারাট্রুপারদের নিরাপত্তা এবং যে কোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সময়টুকুতে মেট্রোরেল বন্ধ রাখার প্রয়োজন ছিল।
ডিএমটিসিএল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।