নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবীর ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানাধীন ৫০ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল ও প্রচারণামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের নেতা এবং বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মনির।
এ ছাড়া উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম অপু, যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম দিনা এবং যাত্রাবাড়ী থানা শ্রমিক দলের সভাপতি রানা খন্দকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উক্ত কর্মসূচিতে ৫০ নং ওয়ার্ড যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।