মহান বিজয় দিবস উপলক্ষে কে এম মাজহারুল ইসলাম জোসেফ এর শুভেচ্ছা

Date: 2025-12-15
news-banner


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসী সহ সবাইকে আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠা কে এম মাজহারুল ইসলাম জোসেফ  গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তা তিনি বলেন, আজকের এ দিনে আমি স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অন্যতম নেতৃত্বদানকারি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়ে আমাদের বাংলাদেশ। আমরা যেন তাদেরকে কখনও ভুলে না যাই। প্রজন্ম থেকে প্রজন্ম যেন এ মুক্তিযুদ্ধের চেতনাই বেড়ে উঠে এই কামনা করি।  তিনি সবাইকে আহ্বান জানিয়ে আরও বলেন, আজকে এই দিনে সবার প্রতি আমার আহ্বান থাকবে, আসুন বিজয়ের এ দিনে সকল অপশক্তিকে রুখে দিয়ে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে নতুন একটি সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলি। মহান বিজয় দিবস উপলক্ষে আমি নারায়ণগঞ্জ সহ সারা দেশবাসীকে জানাই আন্তরিক  শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।।

Leave Your Comments