মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন

Date: 2025-12-16
news-banner


নিজস্ব প্রতিনিধি 
আজ ১৬ ডিসেম্বর। ৫৫ তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এই দিনে বাঙালি জাতি মুক্তিযুষদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। বিজয় দিবস আমাদের জন্য শুধুমাত্র একটি উদযাপন নয়, এটি আমাদের গৌরবময় ইতিহাস, স্বাধীনতার ত্যাগ, জাতীয় চেতনার স্মারক এবং বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।  ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি। 

অদ্য ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম  মহোদয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহীনুর চৌধুরী সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave Your Comments