বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের নানা আয়োজন।
মঙ্গলবার (১৮অক্টোব) সকালে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দোয়া মাহফিল,উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা গণগ্রন্থগার আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর ররউফ তালুকদার, এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সহ কারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত ফয়সাল আহম্মেদ, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক অধিকারের বকশীগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মর্কতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।