বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী গণসংযোগ

Date: 2025-12-16
news-banner

প্রতিবেদক: প্রিয়া চৌধুরী

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এর পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মুগদা থানা যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন প্যারট।

 এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান টিপু, সাধারণ সম্পাদক ওলি আহসান, জাকির হোসেন, মো. শাহজাহান হোসেন, মো. শহিদুল্লাহ হোসেন ও মো. মুক্তার হোসেন।

এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. জিন্নাহ, মো. তোফাজ্জল হোসেন, মাসুদ রানা, আসাদুজ্জামান জামান (আসাদ), মো. রানা, মো. সফিকুল রহমান সুমন ও মোহাম্মদ ইমদাদুল ইসলাম অপু উপস্থিত ছিলেন।

মহিলা দলের মধ্যে উপস্থিত ছিলেন মুগদা থানা মহিলা দলের সভাপতি পুতুল আক্তার, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি পারুল আক্তার ও সাধারণ সম্পাদক ঐশি রহমান।

এছাড়াও স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও জাসাসের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। শ্রমিক দল মুগদা থানা ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আবু সিদ্দিক ও সদস্য সচিব মো. জলিল, মুগদা থানার সাবেক সদস্য সচিব মো. শামিম আহমেদ, ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. বাদল ও সদস্য সচিব মো. জনি উপস্থিত ছিলেন।

জাসাস দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুগদা থানা আহ্বায়ক আসাদুজ্জামান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাত এবং ৭ নম্বর ওয়ার্ড আহ্বায়ক মো. শান্ত। এছাড়াও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগে নেতারা বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমান ও মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। ঢাকা-৯ আসনে একজন যোগ্য, সৎ ও পরীক্ষিত নেতা হিসেবে হাবিবুর রশিদ হাবিবকেই আমরা সংসদে দেখতে চাই।”

গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের মাঝেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

Leave Your Comments