ফিরেই ‘মাঠে’ নামবেন তারেক রহমান | স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

Date: 2025-12-17
news-banner

দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন খবরে দলজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। দেশে ফিরেই তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন দলীয় সূত্র।

তার প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর গুলশান ও নয়াপল্টনে বিএনপির কার্যালয়গুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় তার জন্য আবাসনের প্রস্তুতিও প্রায় শেষ। এ ছাড়া বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বড় পরিসরে অভ্যর্থনা জানাতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।

দলীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে এবং বিএনপিকে আরও সংগঠিত করবে

Leave Your Comments