দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর নির্ধারণ করে জানিয়েছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকায়। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন দরে ২১ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে বলে জানিয়েছে বাজুস।
এদিকে স্বর্ণের সঙ্গে রুপার দামও বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৫৭২ টাকায়। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম সমন্বয় করা হয়েছে ১০ বার।