নিরাপত্তা শঙ্কায় ঢাকায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

Date: 2025-12-17
news-banner


নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ থাকবে। আইভ্যাকের ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদেরকে পরে নতুন তারিখে পুনঃনির্ধারিত করা হবে। এর আগে ঢাকার মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং জনসমাগম ও রাজনৈতিক বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

আইভ্যাকের বন্ধ থাকার ঘোষণা রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বৃদ্ধির প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কার কারণে এসেছে।

Leave Your Comments