হরিপুরে শেখ রাসেল দিবস পালিত।

Date: 2022-10-18
news-banner



গোলাম রব্বানী
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে
ঠাকুরগাঁও  হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, সকাল  ৯:৩০ ঘটিকায় শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।মঙ্গলবার (১৮অক্টোব) সকালে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দোয়া মাহফিল,উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে  বের হয়ে উপজেলার  প্রধান প্রধান সড়কগুলো  প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক শেখ রাসেল দিবস-২২ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন, হরিপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ‍্যক্ষ জনাব মোঃ  জিয়াউল হাসান মুকুল,সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা ।  হরিপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা  বাবু নগেন কুমার পাল, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা  জনাব মোঃ তাজুল ইসলাম , উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম পূষ্প, নবনির্বাচিত জেলা পরিষদ মহিলা  সদস্য সাবিনা ইয়াসমিন রিপা।   কৃষি বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ রুবেল হোসেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রায়হানুল হক মিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ,  শেখ রাসেল দিবসের গুরুত্ব ও এর তাৎপর্য তুলে ধরেন এবং এই দিনের প্রকৃত ইতিহাস আমাদের সবার জানা দরকার বলে আবেগঘন বক্তব্য রাখেন।
আলোচনা শেষে  সম্মিলিত কন্ঠে দেশাত্মবোধক গান  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  ও  পুরুষ্কার বিতরণ , অনুষ্ঠিত হয়। এ সময়ে আরও ঊপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ।

Leave Your Comments