বাকেরগঞ্জে মুসলিম লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতি কুদ্দুস মোল্লা

Date: 2025-12-18
news-banner



বরিশাল প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়ন প্রত্যাশী মুফতি আব্দুল কুদ্দুস মোল্লা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এ সময় বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়ন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য আশাবাদী। তিনি আরও জানান, বাকেরগঞ্জের জনগণ ঐতিহ্যবাহী মুসলিম লীগের হেরিকেন প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে তিনি বিশ্বাস করেন।

তিনি এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave Your Comments