৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Date: 2022-10-18
news-banner



বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোনা প্রতিনিধিঃ

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নেত্রকোনার পূর্বধলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে (১৮ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। 
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয় ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এম এ আওয়াল, উপ সহকারী কৃষি কর্মকর্তা তফাজ্জল হোসেন প্রমুখ।
মেলায় ১৮টি ষ্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Leave Your Comments