দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার কিশোরীগঞ্জ সীমান্তে (৪২ বিজিবি) বিএসএফের আটককৃত ৫ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
১৭ ডিসেম্বর রাতে রাধিকাপুর এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের প্রাক্কালে বিএসএফ টহলদল তাদের আটক করে।
পরবর্তীতে সীমান্ত পিলার ৩৩১ সংলগ্ন খোপড়া এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির পক্ষে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমান এবং বিএসএফের পক্ষে এসি সুরিয়া পাল।
সন্ধ্যায় আটককৃতদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।