শাহ্ আলমঃ
গতকাল রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ছওয়াব (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে তার প্রধান কার্যালয়ে "জাতি গঠনে নারীর ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ ২.০" শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত গোলটেবিল শীর্ষক অনুষ্ঠানে, ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান এর সঞ্চালনায় এবং চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান এর সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল ও এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর ড. নাজমুন নাহার।
তিনি বলেন, সমাজে মূল্যবোধের ঘাটতির কারণে নারীরা তাদের অধিকার যথাযথভাবে পাচ্ছে না। নারীরা আজ নির্বিঘ্নে রাতে চলাফেরা করতে পারেনা, নিরাপত্তা সংকটে তারা সমাজে তাদের ভুমিকা রাখার দক্ষতা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক কাঠামো না তৈরি হওয়ার কারণে তারা তারা ভুমিকা রাখতে পারছে না। কর্মক্ষেত্রে এবং সমাজে তাদের ভুমিকা রাখার সুযোগ তৈরি করতে দিতে হবে। কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। নারীদের বিবাহ বিচ্ছেদ প্রভৃতি ক্ষেত্রেও প্রয়োজনীয় পাওনা বা অধিকারটুকু যথাযথভাবে প্রদান করা হয়না। তাই, নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারী এবং বেসরকারি ক্ষেত্রেও আমাদের সোচ্চার ভুমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত বিশিষ্ট কূটনীতিক খন্দকার আব্দুস সাত্তার। তিনি বলেন, একজন নারী হিসেবে তার নিরাপত্তা সবার আগে। এক্ষেত্রে একজন গৃহপরিচারিকাকে তার সম্মান এবং মর্যাদাসহ বিবেচনা করতে হবে। নারীরা মায়ের জাত, সবাই এই বিষয়টি ধারন করলে কেউই নারীদের সাথে অপ্রীতিকর আচরণ করতে পারেনা। সুতরাং আমাদের সবাইকে নারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর গবেষণা ও প্রকাশনা ড. আফরোজা বুলবুল, ড. মুমতাহিনা, ফেলো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি), সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম সহ অন্যরা।
সভাপতির বক্তব্যে ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, ইসলাম ধর্ম নারীর সর্বোচ্চ আসনে আসীন করেছে, মর্যাদার অধিকারী করেছে, কিন্তু আমরা সেটার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। সুতরাং আমাদের উচিত নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকাররের ওপর যৌক্তিক চাপ প্রয়োগ করা এবং বেসরকারি সংস্থাগুলো সোচ্চার ভুমিকা পালন করা। সবশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ছওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন, জেনারেল ম্যানেজার (এমএফপি) আবুল হাসান, ম্যানেজার ফান্ডরেইজিং শেখ মহিদ মোস্তফা, সিনিয়র অফিসার মো. বোরহান উদ্দিন সহ অন্যান্যরা।