মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পৌর মহিলাদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মুকসুদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে, দুপুরে পৌর মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী গোপালগঞ্জ ১ সংসদ সদস্য পার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রী, তিনি কোন নির্বাচনে কখনও পরাজিত হোন নাই। আপনাদের এক একটি ভোট আবারও বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, সাবেক কমিশনার ও সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সভানেত্রী, সাধারণ সম্পাদিকা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা দলের নেতৃবৃন্দ।