ময়মনসিংহের ভালুকায় গণপিটুণিতে একজন নিহত হয়েছেন। পরে তার মরদেহে আগুন দেয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে। তিনি ওই কারখানারই শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
এরপরই বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেয়ার চেষ্টা করে। এতে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, নিহত দিপু চন্দ্র দাশের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছিলো। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণপিটুণির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় প্রাণ হারান দীপু।