বাংলাদেশে সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, গত রাতে সংঘটিত এসব হামলা, সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারকে সরাসরি আঘাত করে।
বিবৃতিতে আরও বলা হয়, সব ধরনের গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। সাংবাদিকদের ভয়মুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ থাকা অত্যন্ত জরুরি।
মিডিয়া ফ্রিডম কোয়ালিশন মনে করে, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত ও সচেতন সমাজ বজায় রাখার জন্য অপরিহার্য।