ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মরদেহ আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) হাদির মরদেহ হিমঘরে রাখা হবে।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, পরিবারের দাবি অনুযায়ী ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। তাই আগামীকাল মিছিলসহ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
এতে আরও বলা হয়, ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মরদেহ হিমাঘারে রাখার পর সংগঠনটির কর্মীরা শাহবাগে পৌঁছাবে। মরদেহ দেখার কোনও সুযোগ থাকবে না।
পোস্টের শেষে বলা হয়, কোনও গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন যেন স্তিমিত করতে না পারে। একইসঙ্গে সহিংসতা করারও যেন সুযোগ না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখা এবং হাদির জন্য দোয়ার অনুরোধ করা হচ্ছে।