উপজেলা শ্রমিকলীগ সিনিয়র সহ-সভাপতি সহ ৩ নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

Date: 2025-12-19
news-banner

 

 মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শ্রমিকলীগ এর সহ-সভাপতি সহ ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নেতার দল থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) মুকসুদপুর উপজেলার বোয়ালীয়া বাজারে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ এর দলীয় পদ থেকে উপজেলা শ্রমিকলীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ এনায়েত হোসেন ভূলু মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান কাজী, ও সদস্য বেলায়েত হোসেন খান পদত্যাগ করেন।

Leave Your Comments