কুলাউড়ায় শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

Date: 2022-10-18
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের পরিচালনায় পরিষদ সভাকক্ষে জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মুহিব উল্ল্যাহ, পিআইও মো. শিমুল আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মহসিন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ.দা.) আবুল বাশার প্রমুখ।

সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

Leave Your Comments