মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দল থেকে পদত্যাগ করে সংবাদসম্মেলন

Date: 2025-12-20
news-banner

 

মুকসুদপুর প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের মুকসুদপুরে এক আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদসম্মেলন করেছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে মুকসুদপুরের নিজবাড়ীতে সংবাদসম্মেলনর মাধ্যমে মোঃ শামীম মুন্সি ২ নং পশারগাতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।
লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তিনি বলেন, আমি মোঃ শামীম মুন্সি, পিতা মোঃ সালাম মুন্সি গ্রাম পশারগাতী, উপজেলা মুকসুদপুর জেলা গোপালগঞ্জ,  আমি ২ নং পশারগাতী ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব রত ছিলাম, আমি ২ নং পশারগাতী ইউনিয়ন এর ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সকল প্রকার পদ থেকে অদ্য ২০/১২/২০২৫ তারিখ হইতে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নেই ভবিষ্যতেও থাকবে না, আমি দৃঢ় ভাবে জানাইতেছি যে,  আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ থাকবো। ব্যাক্তিগত বা রাজনৈতিক স্বার্থের উর্ধে আমি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।

Leave Your Comments