হাদিকে নিয়ে আ'প'ওি'ক'র ম'ন্ত'ব্য এনাম মেডিকেলের ডাক্তার ব'র'খা'স্ত!

Date: 2025-12-21
news-banner

শেখ রাসেল বিশেষ প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ নামে এক চিকিৎসককে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শুক্রবার ১৯ ডিসেম্বর এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয় সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক মেডিসিন বিভাগ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। 

এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হইবে একইসঙ্গে  কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারন দর্শানোর জন্য ডাঃ তাজিন আফরোজ কে নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে বিকেলে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জুলাই যোদ্ধারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার প্রতিবাদে বিক্ষোভ করেন এবং উত্তেজনা দেখা দেয়।

Leave Your Comments